ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা পরিক্ষা শেষে শাহবাগের উদ্দ্যেশ্যে একটি মিছিল নিয়ে রওনা দেয়। মিছিলটি সাইন্সল্যাব মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এসময় বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ান শিক্ষার্থীরা। এরপর পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

শিক্ষার্থী মুনতাসির বলেন, আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে একটি মিছিল বের করেছিলাম। এর কারণে নাকি পুলিশরা আমাদের ওপর রাগ করেছে। তারা স্যারদের জানালে স্যারেরা আমাদের ধরে জিজ্ঞাসাবাদ করে।

তিনি আরও বলেন, পুলিশ ছাত্রদের গায়ে হাত দিয়েছে। এসময় ছাত্র রূপে ছাত্রলীগ বা অন্যকোনো দল থেকে আউটড্রেসে এসে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ মনে করছে আমরা মেরেছি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরীক্ষা শেষে কলেজ বাস ছেড়ে দিয়েছিল। পুলিশ আমাদের ফোন দিয়ে বলল আমাদের ছাত্ররা ঐদিকে (সাইন্সল্যাব) গেছে। এরপর পুলিশ নাকি তাদের ধাওয়া দিয়েছে। আমাদের জানাল তারা নাকি গেইটের দিকে আছে। এরপর গেইটের সামনে থাকা কিছু শিক্ষার্থীদের ধরে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জানতে পারলাম ওরা নাকি হাদির ইস্যুতে মিছিল করছিল।

নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন সাইন্সল্যাব আসে তখন আমাদের আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে পাঠানোর চেষ্টা করে। এমন সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের কিছুটা বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন পুলিশের ওপর ইট-পাটকেল মারে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তদন্ত করে ওই শিক্ষার্থীদের শনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X