ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ভোটের আমেজে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বাড়ির পথে শিক্ষার্থীরা। ছবি: কালবেলা
বাড়ির পথে শিক্ষার্থীরা। ছবি: কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের শেষ সময়ে প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময়। সেই সাথে ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে তরুণ ভোটারদের মাঝে।এবারের নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। তাদের অনেকেই আগে কখনো ভোট দেননি। তাদের মাঝে ভোট দেওয়ার জন্য কাজ করছে বাড়তি উত্তেজনা এবং আমেজ। তাই ভোট দেওয়ার জন্য হল ছেড়ে বাড়িতে যাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। টানা এই পাচ দিনের ছুটিতে ইতোমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কমে গেছে। বন্ধ হয়ে গিয়েছে হলের ডাইনিং। হলে আছেন অল্প সংখ্যক শিক্ষার্থী। শিক্ষার্থীদের আনাগোনায় ভরা হল মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, হলপাড়া, মুক্তমঞ্চ, শহিদ মিনারে এখন বিরাজ করছে শুনশান নিরবতা।

শিক্ষার্থীরা বলছেন, এবার শুধু ছুটি কাটাতে নয় বরং ভোট দেওয়ার জন্য অন্য রকম আমেজ নিয়ে হল ছাড়ছেন তারা। বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার পাতানো নির্বাচনের কারণে ভোট দিতে না পারা ঢাকা কলেজ সাউদার্ন হলের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আহাদ। তার গন্তব্য ঠাকুরগাঁও।

তিনি বলেন, এই প্রথম আমি ভোট দিব। এর আগেও ভোট দিতে পারতাম কিন্তু হাসিনার পাতানো নির্বাচনের কারণে ভোট দিতে পারিনি। এবারের নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। আর এই ভোট দেওয়ার জন্যই আজ বাড়ি যাচ্ছি। আশা করছি এবারের নির্বাচনটি সুষ্ঠু হবে।

ইন্টারন্যাশনাল হলের আবাসিক শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনকারী ইমি আরাফাত বলেন, আমি বাড়ি যাচ্ছি মূলত ভোট দেওয়ার জন্য। আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি মূলত গণভোটের কারণে যাচ্ছি। আমি গণভোটে হ্যাঁ-এর পক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X