রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাবিতে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
রাবিতে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংগ্রহশালায় এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার মূল পর্বে অসাধারণ তেলাওয়াত শৈলী প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান (প্রাপ্ত নম্বর ৫৪)। ৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ এবং ৫২ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাইল লাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল আজহারি। তিনি প্রতিযোগীদের তেলাওয়াত শুনে মুগ্ধতা প্রকাশ করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এ ধরনের মহতী প্রতিযোগিতার প্রচলন ছিল। ছাত্রদল সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কোরআন ও তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে। কোরআনের শিক্ষা শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক হবে।

এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে প্রতিযোগীদের প্রাথমিক যাচাই-বাছাই (অডিশন) অনুষ্ঠিত হয়। বাছাইকৃত সেরাদের নিয়েই আজ মূল পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি জান্নাতুন নাইম তুহিনা, দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথী, আয়ুব বিন সিয়ামসহ বিভিন্ন হলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X