মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার ঘোষণা চবি উপাচার্যের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময় করেন চবি উপাচার্য। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময় করেন চবি উপাচার্য। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিত্ব, মনন ও যোগ্যতার সমন্বয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত কাউকে আতঙ্কগ্রস্ত করতে চাইনা। সন্দেহজনক তালিকাগুলো খতিয়ে দেখব। অনৈতিকভাবে কেউ নিয়োগ পেলে তা পর্যালোচনা করা হবে।’

তিনি আরও জানান, ‘যারা রাষ্ট্রীয় নীতি ও শিক্ষার্থীর স্বার্থ বিপর্যস্ত করেছে, তাদের সুযোগ সুবিধা তিনি দেওয়ার পক্ষপাতী নন।’

উপাচার্য আরও বলেন, ‘আমি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের ভিসি হতে চাই না, আমি গণমানুষের ভিসি হতে চাই। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্পর্কগুলোকে কাজে লাগাতে চাই।’

তিনি বলেন, ‘নতুন দায়িত্বে আমার অগ্রাধিকার হবে অ্যাকাডেমিক মান উন্নয়ন, শিক্ষক-ছাত্র সম্পর্ক শক্তিশালী করা এবং গবেষণার মান বৃদ্ধি করা।’

সভায় উপস্থিত ছিলেন চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক মো. রাব্বি হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল এবং অন্যান্য সদস্যবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X