কুবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে কুবি শাখা ছাত্রদল। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিলে কুবি শাখা ছাত্রদল। ছবি : কালবেলা

চট্টগ্রামে ছাত্রদলের ওপর শিবিরের হামলার প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও পোস্টারিং করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। মিছিলে ‘গুপ্ত রাজনীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে উত্তাল হয় ক্যাম্পাস।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাফেটেরিয়া পর্যন্ত যায়। পরে ক্যাম্পাস গেট হয়ে উপাচার্যের বাসভবন প্রদক্ষিণ করে দক্ষিণ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টারিং করেন নেতাকর্মীরা।

এ সময় ‘জামায়াত-শিবির রাজাকার, জুলাই করল ছারখার’, ‘গুপ্ত গুপ্ত, জামায়াত-শিবির গুপ্ত’, ‘গুপ্ত রাজনীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ’, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’— এমন নানা স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ শেষে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের বিরুদ্ধে কুবি ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। কোনো ধরনের ‘অপরাজনীতি’ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। তবে তা প্রকাশ্যে হওয়া উচিত, গুপ্তভাবে নয়। গুপ্ত রাজনীতি পরিহার করে প্রকাশ্য ও ইতিবাচক রাজনীতির আহ্বান জানান এ নেতা।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X