বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১১:২৩ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সাত কলেজের আন্দোলন

লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরাল পুলিশ

নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: কালবেলা
নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিচার্জ করে নীলক্ষেত মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (২১ জুন) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, সাত দফা দাবিতে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে গেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে।

আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করে। আলোচনা শেষে সাত দাবির মধ্যে শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিলেও একটি মানেনি প্রশাসন। তাই এক দফা দাবিতে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেতে এসে পুনরায় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় রাস্তা থেকে সরে যাওয়ার জন্য পুলিশ এবং সাত কলেজের শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

পরে রাত সোয়া ৮টার দিকে সড়ক অবরোধ ছেড়ে দেওয়ার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয় পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা তা না মানায় লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নাহিদ হাসান নামে এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমাদের লাঠিচার্জ করে পুলিশ সরিয়ে দিয়েছে। আমাদের কয়েকজনকে আটক করেছে।

এদিকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পর রাত সাড়ে ৯টার পর নিউমার্কেট এলাকায় পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X