ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রোকেয়া বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন ঢাবির এফ রহমান হল

রোকেয়া বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সদস্যরা। ছবি : কালবেলা
রোকেয়া বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সদস্যরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পঞ্চম রোকেয়া বিতর্ক উৎসব-২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাব। বিতর্কে রানারআপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।

শনিবার (৮ জুলাই) বিকেলে ঢাবির রোকেয়া হলের ৭ মার্চ ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ফাইনালে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবকে ৮-১ ব্যালটে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাব। ফাইনাল পর্বে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন এফ রহমান ডিবেটিং ক্লাবের মুবিন মজুমদার।

এর আগে প্রথম রাউন্ডে সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব, দ্বিতীয় রাউন্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং ক্লাব, কোয়ার্টার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অরগানাইজেশান এবং সেমিফাইনালে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় এফ রহমান ডিবেটিং ক্লাব।

ফাইনাল পর্বে বিতর্কের বিষয় নির্ধারিত হয় “এই সংসদ বিশ্বাস করে লাবণ্যের প্রত্যাখ্যানই নারী জাগরণ”।

প্রতিযোগিতায় সরকারি দলের হয়ে বিতর্ক করেন বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের আসিফ আদনান অমি, মোহাম্মদ রহমতুল্লাহ ও মোহাম্মদ নাজমুল হাসান। বিরোধী দলের হয়ে বিতর্ক করেন এফ রহমান ডিবেটিং ক্লাবের রায়হান উদ্দীন, মুবিন মজুমদার ও সালেহীন ইবনে কবির। উল্লেখ্য, ৭ থেকে ৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গন পঞ্চম বারের মতো আয়োজন করেছে জাতীয় বিতর্ক উৎসব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি ক্লাব। প্রতিযোগিতাটি নকআউট পদ্ধতিতে পরিচালিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১০

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১১

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১২

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৪

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৭

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৮

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৯

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

২০
X