মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছে করোনা আক্রান্ত এক পরীক্ষার্থী

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ছবি : সংগৃহীত
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ছবি : সংগৃহীত

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) চান্দিনা উপজেলায় চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাকে স্বাস্থ্যবিধি মেনে আলাদা একটি ক্লাস রুমে বসানো হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড বলছে, বোর্ডের অধীন ৬ জেলার মধ্যে সেই একমাত্র করোনায় আক্রান্ত হয়ে পরীক্ষা দিচ্ছে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক জানান, করোনা আক্রান্ত ওই এইচএসসি পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এখানে আলাদা পরিদর্শকও রয়েছে। আমরা আক্রান্ত পরীক্ষার্থীকে সবার পরে কেন্দ্রে প্রবেশ করাচ্ছি এবং সবার পরে কেন্দ্র থেকে বের করব।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ এ বছর পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী। ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের এইচএসসি পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থী ও অভিভাবক এবং পরিদর্শকদেরকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যারা করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত পরীক্ষার্থী তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আলাদা স্থানে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাসরীন জানান, ওই একজনের রিপোর্টই আমাদের কাছে রয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কঠোর অবস্থানে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X