কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
গ্রাফিক্স : কালবেলা

৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর এই পরীক্ষা শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ— এই আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদসংশ্লিষ্ট কিছু বিষয়ের পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে বিপিএসসি জানিয়েছে।

আবশ্যিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত রুটিন অনুযায়ী, আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে শুরু হয়ে বিষয়ভেদে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে, ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র (০০১), ৩০ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র (০০২), ১ ডিসেম্বর ইংরেজি (০০৩), ৩ ডিসেম্বর বাংলাদেশ বিষয়াবলি (০০৫), ৪ ডিসেম্বর আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭), ৭ ডিসেম্বর গাণিতিক যুক্তি (০০৮) ও মানসিক দক্ষতা (০০৯) এবং ৮ ডিসেম্বর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবশ্যিক পরীক্ষা শেষ হওয়ার পর ১০ ডিসেম্বর থেকে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষাগুলো পর্যায়ক্রমে ১০, ১১, ১৫, ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিপিএসসি জানিয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন বা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১০

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১১

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১২

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৫

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৬

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৮

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৯

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০
X