বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসের খবর গুজব, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া যেকোনো গুজব বা ভিত্তিহীন তথ্যের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সতর্কবার্তায় বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের এ খবর একটি গুজব উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়। জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার ও কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রশ্ন ফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে অবহিত করার অনুরোধও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১০

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১১

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১২

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৩

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৪

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৫

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৬

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৭

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৮

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৯

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

২০
X