কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাউবি ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর। ছবি : সংগৃহীত
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৫ মে) ঢাকার উত্তরায় অবস্থিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতার মূল লক্ষ্য হচ্ছে- ‘টিভি ও ভিজ্যুয়াল মিডিয়া : প্রোডাকশন-মেকিং প্রসেস’ শীর্ষক একটি স্নাতক পর্যায়ের বিশেষায়িত কোর্স পরিচালনার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মিডিয়া ও যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিতকরণ এবং মিডিয়া এক্সপার্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মিডিয়া বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. লে. কর্নেল (অব.) মাহমুদ উল আলম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম । তিনি বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো। মিডিয়া ও যোগাযোগ ক্ষেত্রে যুগোপযোগী দক্ষতা অর্জনে এটি কার্যকর অবদান রাখবে।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও মিডিয়া পেশাজীবীদের মধ্যে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা সহযোগিতা এবং যৌথ উদ্যোগে মিডিয়া প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১০

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১১

যুবদল নেতা বহিষ্কার

১২

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৩

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৪

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৬

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৭

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৮

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৯

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

২০
X