কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাউবির উপাচার্যের নেতৃত্বে খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা

বাউবি উপাচার্যের নেতৃত্বে খালেদা জিয়ার কবর জিয়ারত। ছবি : সৌজন্য
বাউবি উপাচার্যের নেতৃত্বে খালেদা জিয়ার কবর জিয়ারত। ছবি : সৌজন্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর, আপোষহীন দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বাউবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন কবর জিয়ারতের সময়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময়ে দেশের গণতন্ত্র, শিক্ষা ও রাষ্ট্র গঠনে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের এক অবিচল অভিভাবক স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার দৃঢ় নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা বিস্তারে তার অবদান জাতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের অনগ্রসর, কর্মজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে গেছেন, যা রাষ্ট্র গঠনে এক যুগান্তকারী পদক্ষেপ। রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও জাতির কল্যাণে তার ত্যাগ, সাহস ও দূরদর্শিতা আগামী প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে। আমরা মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, বিভাগের পরিচালক, আঞ্চলিক পরিচালক, উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X