‎জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির নেতৃত্বে তাকরিম-নওমী

তাকরিম আহমেদ এবং ওয়াহীরা আহম্মেদ নওমী। ছবি : কালবেলা
তাকরিম আহমেদ এবং ওয়াহীরা আহম্মেদ নওমী। ছবি : কালবেলা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রঙ্গভূমির আগামী এক বছরের জন্য ২৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে থিয়েটার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম আহমেদ সভাপতি ও থিয়েটার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াহীরা আহম্মেদ নওমী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভুমির বার্ষিক সাধারণ সভায় জবি রঙ্গর মডারেটর থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়া জেবিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় নবনির্বাচিত সভাপতি তাকরিম আহমেদ বলেন, রঙ্গভূমি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন। শিক্ষার্থীদের মননশীল করে গড়ে তুলতে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আন্দোলন সংগ্রামেও জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি। দীর্ঘ ৭ বছরের পথচলায় দেশের বিভিন্ন জায়গায় মঞ্চ নাটক, পথ নাটক, নাটিকা এবং জনসচেতনতামূলক বিভিন্ন পারফরম্যান্স তৈরি করেছে জবি রঙ্গভূমি। সেই ধারাবাহিকতা নিয়েই কাজ করে যাবে নতুন কমিটি। বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের সর্বত্র ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ জবি রঙ্গভূমি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াহীরা আহম্মেদ নওমী বলেন, এই সংগঠনের সঙ্গে প্রথম বর্ষ থেকেই যুক্ত আছি। এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরেও যাতে ভালো নাটক উপহার দিতে পারি সেভাবে কাজ করে যাব। এ সংগঠনের মাধ্যমে ভালো নাটক বানানোর পরিকল্পনা আছে যাতে এ সব নাটকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে এ সব নাটক জবি রঙ্গভূমিকে প্রতিনিধিত্ব করতে পারে। এ সংগঠনের কোনো স্থায়ী রুম নেই। চেষ্টা থাকবে যেন এ সংগঠনের জন্য একটা স্থায়ী অফিস রুমের ব্যবস্থা করা।

‎উল্লেখ্য, জবি রঙ্গভূমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র নাটকের সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামী অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X