কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে ৩ দিন বন্ধ থাকবে মাদ্রাসার ইবতেদায়ি স্তর

তীব্র গরমে ৩ দিন বন্ধ থাকবে মাদ্রাসার ইবতেদায়ি স্তর

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও যেসব মাদ্রাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদ্রাসায় প্রথম-পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ অনুসারে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান শুধু মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই সতর্কবার্তার আলোকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে সতর্কতামূলক কিছু নির্দেশনা প্রতিপালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এগুলো হলো—শিক্ষার্থীরা মাদ্রাসায় রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে; শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরামর্শ দিতে হবে; শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা/বাড়ি থেকে পানি মাদ্রাসায় নিয়ে আসবে; শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য মাদ্রাসার সকল জানালা ও দরজা খোলা রাখবে এবং শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X