কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের লোগো। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের লোগো। ছবি : সংগৃহীত

জুলাই সনদের দাবিতে আগামী ১ জুলাই ‘লাল মার্চের’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ ছাড়া আট আগস্ট অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ দিবস পালন করলে সারা দেশে সেদিন ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা ও ছাত্র-জনতার ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের অর্জনকে ম্লান করে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার প্রহসনের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

এ সময় হাদি বলেন, ৩০ কার্যদিবসে ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ দেওয়া হয়নি।

১ জুলাই, জুলাই সনদ আদায়ে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। এতে জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশগ্রহণ করবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রথম ও প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের।

এ ছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X