জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনসহ ৩ দাবি জবি ছাত্র অধিকারের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়ে জকসু নির্বাচনসহ তিন দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ।

রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

জবি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ এক লিখিত বক্তব্যে জকসু নির্বাচনের গুরুত্ব প্রকাশ করে বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ছাত্র সংসদ নির্বাচন একটি অপরিহার্য অনুষঙ্গ।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র, অংশগ্রহণমূলক ও নিয়মিত ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজন করা। সেই অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বা রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির এবং সদিচ্ছাশূন্য মনে হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর পক্ষে কথা বলার ও প্রতিনিধিত্ব করার কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকা যেমন অগণতান্ত্রিক, তেমনি এটি শিক্ষার্থীদের মতপ্রকাশ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার হরণের সামিল। এ অবস্থায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রশাসনের কাছে জাকসু নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক রোডম্যাপ প্রকাশের জোর দাবি জানাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার অব্যবস্থাপনা ও ফুডকোর্ডোর প্রয়োজনীয়তা দেখিয়ে তিনি বলেন, বিশালসংখ্যক শিক্ষার্থীর চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোও অত্যন্ত করুণ ও অসম্পূর্ণ বিশ্ববিদ্যালয়জুড়ে মাত্র একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে নেই পর্যাপ্ত পানির ফিল্টার, নেই শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় স্থান, এবং খাবারের মান নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন একটি ফুড কার্ড চালুর ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। বরং এই উদ্যোগটি এখন কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে এর বাস্তবায়নের লক্ষ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপও চোখে পড়ছে না।

তিন দফা দাবিগুলো হলো :

১. দ্রুত সময়সীমা নির্ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ২. বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মানোন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে ৩. শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ঘোষিত ‘ফুড কার্ড’ কার্যক্রম দ্রুত চালু করতে হবে এবং এর বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X