কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির ফল প্রকাশের সময় ঘোষণা

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উৎসব। পুরোনো ছবি
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উৎসব। পুরোনো ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সকল পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও বোর্ড নির্বাচন করে। এছাড়া বোর্ডসমূহের নিজ নিজ ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

এছাড়া, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে হলে প্রতিষ্ঠানপ্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে Result Corner থেকে ফলাফল ডাউনলোড করতে হবে।

একইসঙ্গে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।

আবার ফলাফল এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠিয়ে ফল জানা যাবে। ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তিতে এসএমএস পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X