মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘এ প্লাসের’ রাজা মতিঝিল আইডিয়ালে কমেছে জিপিএ ৫ 

ফল দেখছেন শিক্ষার্থীরা। পুরোনো ছবি
ফল দেখছেন শিক্ষার্থীরা। পুরোনো ছবি

একসময় ‘জিপিএ ৫ এর রাজা’ হিসেবে পরিচিত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষার ফলে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৪৯ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪০৭ জন কম। একই সঙ্গে পাসের হারও কিছুটা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়।

ফল বিশ্লেষণে দেখা যায়, গত বছর মতিঝিল আইডিয়াল থেকে ১ হাজার ৯৫৬ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল এবং পাসের হার ছিল ৯৯.৫৯ শতাংশ। কিন্তু এবার ২ হাজার ৬৪০ শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৮৬ জন পাস করেছে, যা শতকরা ৯৭.৯৫ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্তির হারও প্রায় ৮০ শতাংশ থেকে কমে ৫৮.৬৭ শতাংশে নেমে এসেছে। যদিও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা কমেছে, তবুও ফল প্রকাশের পর প্রতিষ্ঠান চত্বর শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বাসে মুখর ছিল। শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের সাথে তাদের আনন্দ ভাগ করে নেয়।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস কালবেলাকে বলেন, সারা দেশে ফলের পতন হয়েছে। যার প্রভাব পড়েছে আমাদের স্কুলেও। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট পরিশ্রম করেছে। জিপিএ ৫ কিছুটা কম হলেও, ফলের মান ঠিক আছে। প্রকৃত মূল্যায়ন হলে এমনটিই হওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X