কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

আগস্টের প্রথম দশকেই এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল

পুরোনো ছবি : সংগৃহীত
পুরোনো ছবি : সংগৃহীত

আগস্টের প্রথম দশকের মধ্যেই ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় শেষ হয়েছে এই আবেদন কার্যক্রম, যা শুরু হয়েছিল গত ১১ জুলাই।

ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পেয়েছে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মেসেজ অপশনে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার এ বিষয়ে বলেন, ফল প্রকাশের দিন থেকেই ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে থাকি। এবারও একই নিয়ম অনুসরণ করা হবে।

সে হিসেবে ১০ জুলাই ফল প্রকাশের দিন থেকে গণনা করে দেখা যায়, ৯ আগস্টের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আগস্টের প্রথম দশকের মধ্যেই শিক্ষার্থীরা রিভিউর ফল পেয়ে যাবেন।

বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ বলতে কোনো প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয়। বরং, উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, কিংবা কোনো উত্তর ভুলক্রমে বাদ গেছে কি না- এসব বিষয় যাচাই করে ফল সংশোধন করা হয়।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী বলেন, শুধু টেলিটক সংযোগ থেকেই রিভিউর আবেদন গ্রহণ করা হয়। আবেদন পাঠানোর পর শিক্ষার্থীদের কনফার্মেশন মেসেজের মাধ্যমে ফি কর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X