বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো প্রায় দুই সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) পূজার ছুটি শুরুর কথা থাকলেও, আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সবশেষ ক্লাস-পরীক্ষা হয়েছে। তবে ভিন্নতা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোয় ছুটির তারতম্য দেখা যাচ্ছে।

কলেজ ও উচ্চ মাধ্যমিকে ছুটি বেশি

সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলো সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে এগুলোতে পাঠ বন্ধ থাকবে টানা ১৬ দিন। আগামী ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো।

মাধ্যমিক স্তরে ১৪ দিনের ছুটি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর আগে সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ১৪ দিন পাঠদান বন্ধ থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৭ অক্টোবর পর্যন্তই ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে ৯ অক্টোবর পর্যন্ত যে ছুটির কথা বলা হয়েছে, তা কলেজ পর্যায়ের জন্য প্রযোজ্য। এরপর ৮ অক্টোবর থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে। প্রাথমিক ও মাদ্রাসার চিত্র

* প্রাথমিক বিদ্যালয়ে ছুটি তুলনামূলক কম। মোট ৯ দিন। সাপ্তাহিক ছুটির হিসাবে তা ১১ দিন।

* মাদ্রাসাগুলোতে ছুটি নির্ধারণ করা হয়েছে ৬ দিন।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নতা

* কারিগরি স্কুল ও মাদ্রাসাগুলোতে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ৫ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি ধরে ৭ দিন।

* এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং ডিপ্লোমা পর্যায়ের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো ১ থেকে ৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি ছাড়া ৪ দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যোগ হলে মোট ৬ দিন ছুটি কাটাতে পারবে শিক্ষার্থীরা।

* ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ১, ২, ৪ ও ৬ অক্টোবর ছুটি পাচ্ছেন। ৩ অক্টোবর শুক্রবার হওয়ায় তাদের জন্য ছুটি কার্যত এক দিন বেশি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দীর্ঘ এই বিরতির পর শিক্ষার্থীরা আবারও পাঠ্যক্রমে ফিরবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X