কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের মুখে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন প্রস্তাব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আন্দোলনের মুখে নতুন করে বাড়ি ভাড়া বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে প্রস্তাবনা এ-সংক্রান্ত একটি অফিস আদেশ পাঠানো হয়।

নতুন প্রস্তাবে ৪টি স্লটে শিক্ষক-কর্মচারীদের দাবি উল্লেখ করে বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। ২০ শতাংশ বাড়ি ভাড়া বাড়ালে কত টাকা ন্যূনতম বাড়বে, ১৫ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে, ১০ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে এবং ২০ শতাংশ বাড়ালে ন্যূনতম বেতন কত বাড়বে তা উল্লেখ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ৫০-৭৫ শতাংশ উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের মেডিকেল ভাতা বাবদ ৫০০ টাকা থেকে এক হাজার টাকা ও বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধাসরকারি পত্র অর্থবিভাগে পাঠিয়েছেন।

অফিস আদেশে শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান ভাতার কথাও উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা বাবদ মূল বেতনের ৫০ শতাংশ, মোডিকেল ভাতা বাবদ ৫০০ টাকা এবং বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা পাচ্ছেন।

মন্ত্রণালয়ের প্রস্তাবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত বাড়ি ভাড়ার পরিবর্তে ন্যূনতম ২০ শতাংশ ভাড়া দেওয়ার আবেদনটি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে, বাড়ি ভাড়া এক হাজার থেকে দেড় হাজার টাকা নির্ধারণ করে অর্থবিভাগের আদেশ জারির পর রোববার (৫ অক্টোবর) শিক্ষকরা আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X