কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:১৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

ঘটনাস্থল। ছবি : সংগৃহীত
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির (বাসশিস) ১৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ হয়েছে। প্রথমবারের মতো নির্বাচিত এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নরুল ইসলামকে সভাপতি এবং ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক কাজী নুরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এতে রাজধানীর তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলামকে সহসভাপতি করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর সেগুন বাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, কোষাধ্যক্ষ মো. গোলাম রসুল সানি (ঢাকা মহানগর মহিলা কলেজ), সিনিয়র যুগ্ম সম্পাদক ড. মো. মাকসুদলু হক (সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ), যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ (সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ (নুরুল আমিন বেপারী কলেজ, মাদারীপুর), দপ্তর সম্পাদক ড. মো. রেজাউল ইসলাম (মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা), প্রচার সম্পাদক সাইফুল ইসলাম (সরকারি বাংলা কলেজ, ঢাকা), সমাজসেবা সম্পাদক মীর একে এম বরকত উল্লাহ (খিলগাঁও মডেল কলেজ, ঢাকা), সদস্য আফরিনা পারভীন (মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, ঢাকা), সদস্য মোহাম্মাদ মাকসুদরু রহমান (শেখ বোরহানুদ্দীনন কলেজ, ঢাকা)।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সমাজকর্ম শিক্ষকদের সমন্বয়ে একটি প্ল্যাটফর্মের উদ্যোগ গৃহীত হয়। দীর্ঘ ১০ মাস পর্যায়ক্রমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শনিবার বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার বিকাশ এবং সার্বিক উন্নয়নে বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির (বাসশিস) আত্মপ্রকাশ ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X