স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারানোর পর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা জানা গেল

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেই জয়ের পরই ভক্তদের মনে প্রশ্ন ছিল, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা। শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের পর সেটিও জানা গেছে।

শুক্রবার (২২ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। ফলে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। রোববার (২৩ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

এর আগে, দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাকিস্তান। গাজী ঘোরির ৩৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে পারে তারা। শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ২৯ রানে নেন ৪ উইকেট।

রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। তবে পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক পর্যায়ে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয় তাদের। কিন্তু ডুবতে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলেন মিলান রত্নানায়াকে। নবম উইকেট জুটিতে ম্যাথুকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে জয়ের আশাও জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। শ্রীলঙ্কার ইনিংস থামে ১৪৮ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X