কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

ডিএসসিসির ৫২ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন তানভীর আহমেদ রবিন | ছবি : সংগৃহীত
ডিএসসিসির ৫২ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন তানভীর আহমেদ রবিন | ছবি : সংগৃহীত

জনগণ ও অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যৌথভাবে এলাকার কল্যাণে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ (ডিএসসিসি) বিএনপির সদস্য সচিব ও ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, জনগণের কাছে পৌঁছে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা জানতেই ধারাবাহিকভাবে মাঠে কাজ করে যাচ্ছি।

শনিবার (২২ নভেম্বর) ডিএসসিসির ৫২ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫২ নং ওয়ার্ড বিএনপির প্রধান উপদেষ্টা হাজী মো. আজহারুল হক সরকার। ‎সঞ্চালনা করেন উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুর রহমান।

তানভীর আহমেদ রবিন বলেন, সংগঠনের শক্তি ঐক্যে, তাই সামনে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি তৃণমূলের নেতৃত্বকে সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎‎তিনি বলেন, শৈশব থেকেই আমি দেখেছি আমার বাবা মুরুব্বিদের গভীর শ্রদ্ধা করতেন। তাদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করতেন। আমিও তার সেই আদর্শকে সামনে রেখে রাজনীতি ও সমাজের জন্য কাজ করতে চাই। যখনই আমি আপনাদের দ্বারে আসি, তখন বাবার সম্মান ও আপনাদের মমতার ছোঁয়া অনুভব করি। এলাকার মুরুব্বিরাই আমার শক্তি।‎

‎রবিন অভিযোগ করে বলেন, বিগত আঠারো বছর ফ্যাসিস্ট সরকার এই এলাকার মানুষকে অবহেলা করেছে, আপনাদের সম্মান ক্ষুণ্ণ করেছে। আমি আপনাদের সঙ্গে নিয়ে এই ওয়ার্ডকে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য এলাকায় গড়ে তুলতে চাই। আপনারা বেঁচে থাকা অবস্থায় কখনোই আমার কাছে এসে কিছু চাইতে হবে না, আমি নিজেই আপনাদের কাছে যাব।‎

বিএনপির এই নেতা বলেন, এলাকাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। ঘনবসতিপূর্ণ এই এলাকায় খেলার মাঠ, সরকারি হাসপাতাল, কমিউনিটি সেন্টার, সংযোগ সড়কসহ বহু উন্নয়ন কাজ বাকি রয়েছে। আপনাদের নিয়ে আমি এসব কাজ সম্পন্ন করতে চাই।

‎স্থানীয় প্রশাসন ব্যবস্থার পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়ে রবিন বলেন, সবার আগে শাসনব্যবস্থা ঠিক করতে হবে। এ ব্যবস্থা জনগণের নিকট ফিরিয়ে দিতে হবে। তাহলেই কিশোরগ্যাংয়ের মতো সামাজিক অপরাধ আর জন্ম নেবে না। ‎

তিনি আশা প্রকাশ করে আরও বলেন, যদি আমরা জনগণের সঙ্গে মিলে একসঙ্গে এগোতে পারি, তাহলে অন্যান্য রাজনৈতিক দলও ইতিবাচকভাবে এগিয়ে আসবে এবং যৌথভাবে এলাকার কল্যাণে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X