কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:১৮ এএম
অনলাইন সংস্করণ

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে কারিগরি বিবেচনায় রোববার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় সিন্ডিকেট সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।

সভায় আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রোববার বিকাল ৫টার মধ্যে আবাসিক হলসমূহ খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নির্দেশনার পর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ জানান তিনি।

পোস্টে জুমা লিখেছেন, ‘হল ছাড়া আমারও যাওয়ার কোনো জায়গা নেই। আবার আমার আগামী ১৫ দিনই টানা শিডিউল। তবুও সবার কাছে অনুরোধ এই ১৫ দিন প্রশাসনকে সাহায্য করুন। হল ছেড়ে দরকারে টাওয়ারগুলাতে গিয়ে থাকেন, কিন্তু এই সময়টায় হলগুলো সংস্কার করার স্কুপ দেন ‘

তিনি আরও লিখেছেন, ‘ক্লাস, পড়াশোনা, টিউশন, ইন্টার্ন সবের চেয়ে আমাদের একেকজনের জীবন বেশি গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X