কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের এলএলবি পরীক্ষা স্থগিত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিতব্য ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। তার স্মরণে আগামীকাল শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) অধীনে চারটি ক্যাটাগরিতে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি ও টেলিটকের এসএমএস-এর মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) যুগ্মসচিব (কারিগরি-১) শহীদ মোহাম্মদ ছাইদুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিতব্য নেকটার-এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদের মধ্যে রয়েছে- প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার, গবেষণা ও ইংরেজি) ও মেডিকেল অফিসার।

শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রীয় সম্মান প্রদানের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে শোকের আবহ তৈরি হয়। সরকার ইতোমধ্যে হাদির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X