কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত ৩ বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিকেলে নাম ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলন থেকে স্কুল স্তরে দীর্ঘদিনের ‘লটারি প্রথা’ বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লটারি পদ্ধতিতে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না— এমন দাবির প্রেক্ষিতে স্কুলে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যা আজ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে, আজ সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X