কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাউবির এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮ শতাংশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার শতকরা ৬২ দশমিক ৫৮ শতাংশ।

রোববার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফল তুলে দেন।

জানা গেছে, বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৪০১। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ১২ হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ও ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, ৭০৪ জন এ গ্রেড, ২ হাজার ১৩৮ জন এ-, ২ হাজার ৭২২ জন বি, ২ হাজার ১৬১ জন সি এবং ৬৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৮১৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৮৩ জন ছাত্রী। বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd এই লিংকে প্রবেশ করে দেখতে বলা হয়েছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X