কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়া থেকে ফেরা সেনাদের বীর আখ্যা কিমের

সেনাদের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। ছবি : সংগৃহীত
সেনাদের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। ছবি : সংগৃহীত

রাশিয়ায় দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে উত্তর কোরিয়ার সেনারা। দেশটিতে ফেরা এসব সেনাদের সংবর্ধনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় তিনি তাদের বীর বলে আখ্যা দেন।

শনিবার (১৩ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) ৫২৮তম ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্যদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন কিম। তাদের উদ্দেশে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, বিদেশে ১২০ দিনের দায়িত্ব পালনকালে সেনারা শাসক ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নির্দেশ পালন করতে গিয়ে বীরত্বপূর্ণ আচরণ ও সমষ্টিগত বীরত্ব প্রদর্শন করেছে।

উত্তর কোরিয়া প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সামরিক বিমানের সিঁড়ি বেয়ে সেনারা নামছেন, হুইলচেয়ারে বসা এক সেনাকে আলিঙ্গন করছেন কিম জং উন। এসময় সেনা ও কর্মকর্তারা একত্রে তাদের স্বাগত জানাচ্ছেন।

কেসিএনএ জানায়, ইউনিটটি চলতি বছরের আগস্টের শুরুতে রাশিয়ায় পাঠানো হয় এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ ও প্রকৌশলসংক্রান্ত দায়িত্ব পালন করে।

গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সহায়তা করা উত্তর কোরীয় সেনারা এখন সেখানে মাইন পরিষ্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় গত বছর উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনা রাশিয়ার পক্ষে পাঠায়। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও পশ্চিমা সূত্রের দাবি অনুযায়ী, এর মধ্যে ছয় হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন।

তবে কিম জং উন জানান, এই মিশনে ৯ জন উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। তিনি তাদের মৃত্যুকে হৃদয়বিদারক ক্ষতি বলে উল্লেখ করেন। নিহত সেনাদের ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’র বীর উপাধি দেওয়া হয় এবং রেজিমেন্টটিকে অর্ডার অব ফ্রিডম অ্যান্ড ইনডিপেনডেন্স পদকে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়।

কেসিএনএ জানিয়েছে, শুক্রবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শীর্ষ সামরিক কর্মকর্তা, শাসক দলের নেতারা, সেনাদের পরিবার ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ভাষণে কিম বলেন, সেনারা যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকা পরিষ্কার করে দল ও রাষ্ট্রের প্রতি পরম আনুগত্য প্রমাণ করেছে। তিনি সেনাদের রাজনৈতিক আদর্শে দৃঢ়তা, শৃঙ্খলা ও ঐক্যেরও প্রশংসা করেন এবং তাদের পারফরম্যান্সকে সশস্ত্র বাহিনীর জন্য একটি আদর্শ হিসেবে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১০

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১২

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৩

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৪

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৫

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৬

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৭

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৮

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

২০
X