বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত রিকশা থেকে ছিনতাই, ইডেনের শিক্ষার্থী আহত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি রিকশাযোগে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন একটি সিএনজি থেকে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন, ফলে তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। এতে তার ডান পা এবং হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে।

আহত শিক্ষার্থীর নাম অর্পিতা মুখার্জী (২৪)। তিনি ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আহত অবস্থায় তার সহপাঠীরা প্রথমে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অর্পিতার সহপাঠী প্রবিতা জানান, ঘটনার সময় তারা একসঙ্গেই রিকশায় ছিলেন। হঠাৎ করে ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে অর্পিতা ভারসাম্য হারিয়ে রিকশা থেকে পড়ে যান।

জানা গেছে, অর্পিতা রংপুর সদর উপজেলার মহিগঞ্জ এলাকার অরূপ মুখার্জির মেয়ে। বর্তমানে তিনি ঢাকার আজিমপুর কলোনিতে বসবাস করছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মতিঝিল এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আহত এক ইডেন কলেজের শিক্ষার্থী ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X