কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হাদিকে গুলি করে আ.লীগ পুনর্বাসন হবে না : রাশেদ প্রধান

পুরানা পল্টনস্থ প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় জাগপার দোয়া মাহফিল। ছবি : কালবেলা
পুরানা পল্টনস্থ প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় জাগপার দোয়া মাহফিল। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশে আক্রমণ আমাদের সবার ওপরে আক্রমণ। আগস্ট মাসের ৫ তারিখ বাংলার পবিত্র মাটি থেকে আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পতন হয়েছে। হাদিকে গুলি করে পতিত আওয়ামী লীগ পুনর্বাসন হবে না।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ আসর রাজধানীর পুরানা পল্টনস্থ প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, এক আবু সাঈদ শহীদ হওয়ার পরে লাখ লাখ আবু সাঈদ গর্জে উঠেছিল। এক রক্তাক্ত হাদিকে দেখে লাখ লাখ হাদি প্রস্তুত। হিন্দুস্তানি আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না, আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না, পুরাতন জালেম-নতুন জালেম চলবে না। বাংলার বীর ওসমান হাদিকে আমরা রাজপথে অগ্রণী ভূমিকায় ফেরত চাই। আসুন আমরা দোয়া করি, মহান রাব্বুল আল আমিন হাদিকে যেন দ্রুত পূর্ণ সুস্থতা দান করে।

তিনি বলেন, তপশিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে হাদির ওপর হামলা প্রমাণ করে, দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং এই আক্রমণের পেছনে থাকা সকল রাঘব-বোয়ালদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহাম্মেদ প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X