বৃষ্টি শেখ খাদিজা
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

গ্ল্যাম গ্ল্যাম গ্ল্যামারাস

মডেল : অভিনেত্রী রুনা খান; পোশাক: ওটু ও আফরিন’স ক্লোজেট; ছবি : রনি বাউল
মডেল : অভিনেত্রী রুনা খান; পোশাক: ওটু ও আফরিন’স ক্লোজেট; ছবি : রনি বাউল

বর্তমান সময়ে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে গ্ল্যামারাস লুক। এ লুকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, এতে চাকচিক্য প্রাধান্য পায়। যেমন সিমার, গ্লিটার ও হাইলাইটারের ব্যবহার অন্যান্য লুকের তুলনায় বেশি করা হয়। আবার এতটা বেশিও নয়, যাতে লুকটাই নষ্ট হয়ে যায়। এ জন্য পোশাক তো আছেই। তার সঙ্গে মানিয়ে কীভাবে গ্ল্যাম লুক করা যায় তারই কিছু আইডিয়া দিয়েছেন রেড বিউটি স্যালুনের বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন; গ্রন্থনা করেছেন বৃষ্টি শেখ খাদিজা

গ্লোয়ি ও গ্ল্যাম লুক

ঈদে কমফোর্টের জন্য বেশিরভাগ মেয়ে এখন টপস বেছে নেন। আর যদি আপনার ঈদের পোশাকেও থাকে স্টাইলিস টপস, তাহলে তো কথাই নেই। এ পোশাকের সঙ্গে গ্লোয়ি ও গ্ল্যাম লুক পেতে বাদামি আইশ্যাডো দিয়ে হোক চোখের সাজ। সঙ্গে রাখুন বাদামি ফিলের লিপগ্লস। আর স্টাইলিস একটি টপের সঙ্গে চুলে পনিটেইল বেশ মানানসই।

নিউড ফিল

সাটিনের শার্টের সঙ্গে গ্ল্যামারাস নিউড ফিলের মেকআপ দারুণ মানানসই। চোখে থাকুক বাদামি টোনের সিমারি আইশ্যাডো। ঠোঁট সাজান নিউড লিপস্টিকে। তবে শেষ যেন সিমার দিয়েই হয়। চুল ক্যাজুয়াল কার্ল করে নিতে পারেন। জুয়েলারি হিসেবে কানে পরতে পারেন পার্লের টপ এবং আঙুলে রাখুন আংটি।

স্পার্কিং লুক

ঈদের জাঁকজমক পোশাকের মধ্যে অন্যতম গাউন। এ পোশাকের সঙ্গে গ্ল্যামারাস লুক তো থাকা চাই-ই চাই। দিনে না হোক, ঈদের রাতের পোশাক হিসেবে গাউন রাখা যেতেই পারে। আর আপনার গাউন যদি গাঢ় রঙের হয়, তাহলে দেওয়া যেতে পারে স্পার্কিং একটি লুক। এ ক্ষেত্রে চোখে গ্লিটার ও সিমারি আইশ্যাডো ব্যবহার করুন। বেশি গ্ল্যাম লুক চাইলে গালে দিতে পারেন সিলভার স্টার। মপ টোনে রাখতে পারেন ঠোঁট। উঁচু করে একটি বান হতে পারে চুলের সাজের জন্য।

পিঙ্ক গ্ল্যামারাস লুক

সাটিনের শার্টের সঙ্গে নিউডের পাশাপাশি সফট পিঙ্ক গ্ল্যামারাস লুকটিও বেশ মানায়। ওয়েস্টার্ন কালচারে এ লুকটি বেশ জনপ্রিয়। যদি আপনার পোশাক প্যাস্টেল রঙের হয়ে থাকে, তাহলে তার সঙ্গে মিলিয়ে চোখে আইশ্যাডো ব্যবহার করুন। ঠোঁট সাজান গোলাপি লিপগ্লসে। সবশেষ মাঝখানে সিঁথি করে চুলগুলো দুপাশের সামনের দিকে নিয়ে আসুন। যেহেতু চুল সামনের দিকে থাকবে, তাই জুয়েলারি হিসেবে হাতে পরে নিন ব্রেসলেট, গলায় একটি চেইন এবং আঙুলে আংটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X