বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের অনুরোধে বিয়ে করলেন এমি

স্বামী এড ওয়েস্টউইক ও ছেলে আন্দ্রেয়াসের সঙ্গে এমি জ্যাকসন। ছবি : সংগৃহীত
স্বামী এড ওয়েস্টউইক ও ছেলে আন্দ্রেয়াসের সঙ্গে এমি জ্যাকসন। ছবি : সংগৃহীত

ব্রিটিশ বংশোদ্ভূত বলিউড ও দক্ষিণী অভিনেত্রী এমি জ্যাকসন। দীর্ঘ সময় ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। তবে এবার ছেলের অনুরোধে বিয়ের পর্ব সারলেন।

সম্প্রতি ইতালিতে দীর্ঘদিনের প্রেমিক হলিউড অভিনেতা এড ওয়েস্টউইককে বিয়ে করেন তিনি। নিজের বিয়ের বিষয়টি এমি নিজেই নিশ্চিত করেছেন।

ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতি মেনে বিয়ে সেরেছেন দুজনে। সে বিয়ের ছবি এরই মধ্যে সামনে এসেছে। এমি গত শুক্রবার বিয়ে করেন। তবে বিষয়টি গোপন ছিল।

বিয়েতে সাদা গাউনে সেজেছিলেন এমি। মাথায় ছিল সাদা ব্যান্ড। বিয়ের পর বরকে আগলে চুমু খেতে দেখা গেল ‘সিং ইজ ব্লিং’ অভিনেত্রীকে। বিয়ের অংশ হয় এমির পাঁচ বছরের ছেলে আন্দ্রেয়াসও। এমি ও তার সাবেক প্রেমিক জর্জ পানায়িওটোর ছেলে আন্দ্রেয়াস। ২০১৯ সালে মা হয়েছিলেন এমি, ২০২১ সালে সেই সম্পর্কে ইতি টানেন দুজনে। এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। এমি জানিয়েছেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে। সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক। বাগদানের পর নায়িকা বলেন, ‘সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার, কারণ কয়েক মাস আগে আমার আঙুলে একটা আংটি ছিল, সেটা দেখে ছেলে বলল, ‘মা, তুমি বিয়ে করোনি?’ ২০২২ সাল থেকে এমির সঙ্গে সম্পর্কের শুরু ‘গসিপ গার্ল’ সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে বাগদান পর্ব সেরেছিলেন তারা। বছর ঘোরার আগেই বিয়েটা সারলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X