বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চেহারা বদলের বিষয়ে মুখ খুললেন এমি জ্যাকসন

ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। ছবি: সংগৃহীত
ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। ছবি: সংগৃহীত

চেহারায় নতুন লুক এনে সম্প্রতি বেশ সমালোচিত হয়েছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। যুক্তরাজ্যের পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশগ্রহণ করেছিলেন এমি।

নেটিজেনদের অনেকে মনে করছেন সার্জারি করেই এই হাল হয়েছে এমির। কেউ ভাবছেন এটা ডায়েটের ফল। নতুন লুকে এমিকে অনেকে আইরিশ অভিনেতা কিলিয়ান মারফির সঙ্গে তুলনা করছেন। কারও কারও ধারণা, অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়েই এমন দশা হয়েছে এমির। নেটিজেনদের কাছে তিনি যেন এখন লেডি কিলিয়ান মারফি। এই বিষয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী।

এমি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমি আমার কাজ বুঝেই করি। গত এক মাস ধরে যুক্তরাজ্যে নতুন একটি প্রজেক্টের শুটিং করছি। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে। সেই চরিত্রের প্রতি আমি সম্পূর্ণ দায়বদ্ধ।’ তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমার পুরুষ সহকর্মীরা সিনেমার জন্য নিজেদের লুক বদলে প্রশংসিত হয়েছেন। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করার অধিকার তাদের আছে।’

কিলিয়ান মারফির সঙ্গে তুলনার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১০

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১১

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১২

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১৩

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১৪

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৫

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৬

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৭

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৮

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৯

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

২০
X