বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতা যাওয়ার পথে গুলিবিদ্ধ গোবিন্দ, আরও যা জানা গেল 

কলকাতা যাওয়ার পথে গুলিবিদ্ধ গোবিন্দ, আরও যা জানা গেল 
কলকাতা যাওয়ার পথে গুলিবিদ্ধ গোবিন্দ, আরও যা জানা গেল 

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মূলত কলকাতায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু পথেই নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে পায়ে লেগেছে গোবিন্দের।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, মঙ্গলবার (১ অক্টোবর), ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। ঠিক সেই সময়ে গোবিন্দ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ ভোরের ফ্লাইটে তার কলকাতায় যাওয়ার কথা ছিল। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গুলি তার হাঁটুতে লেগেছে।

এদিকে সংবাদ সংস্থা এএনআইকে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, আজ ভোর থেকেই কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। ঘটনার সময় তার লাইসেন্স করা রিভলবারটি খাপে ঢোকাতে গিয়ে, সেটি তার হাত থেকে পড়ে যায়। কিন্তু রিভলবারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে।

তিনি আরও বলেন, মূলত কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল ৬টায় বিমান ছিল। আমি আগেই বিমানবন্দরে পৌঁছে যাই। গোবিন্দ স্যার তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনার প্রস্তুতি নিচ্ছিলেন। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। যতটা জানতে পেরেছি, রিভলবারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। ঈশ্বরের আশীর্বাদে স্যারের শুধুমাত্র পায়ে আঘাত লেগেছে। গুরুতর কিছু ঘটেনি।

সবশেষ খবর চিকিৎসকরা গোবিন্দর পা থেকে গুলি বের করে দিয়েছেন। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X