গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে ঝরল অন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের প্রাণ

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলের দিকে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রেজাউল করিমের স্ত্রী অন্তঃসত্ত্বা শেফালী বেগম (৩৫) ও সাঘাটার চিনির পটল গ্রামের শাহ আলমের স্ত্রী সাবিনা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে রেজাউল করিম তার অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালী বেগমকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শেফালী বেগম মারা যান। এ সময় থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, দুপুর ১টার দিকে সাবিনা বেগম ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য কিনতে অটোভ্যানে রওনা হন। পথিমধ্যে সাঘাটা-চিনিরপটল সড়কে ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে ইদ্রিস আলী মাস্টারের বাড়ির মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবিনা বেগম নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম নামের এনজিও কর্মী গুরুতর আহত হন।

স্থানীয় ঘুড়িদহ ইউনিয়নের হাসান বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে চালকদের অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। নিহত সাবিনার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মাহমুদুল ইসলামকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X