গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল, এলাকাজুড়ে আতঙ্ক

অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে র‌্যাব। ছবি : কালবেলা
অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে র‌্যাব। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখার সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ব্যাংকটির সামনে থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার প্রধান ফটকের সামনে ককটেল সাদৃশ্য চারটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় র‍্যাব-১৩ রংপুরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় মাসুদ রানা বলেন, ককটেল এভাবে রাস্তায় পড়ে থাকে, এতে তো আমরা ভয় পেয়েছি এবং এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িতদের বের করার দাবি জানাচ্ছি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালবেলাকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পরবর্তীতে শনাক্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X