বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হুইল চেয়ারে করে হাসপাতাল ছাড়লেন গোবিন্দ

হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বের হচ্ছেন গোবিন্দা। ছবি : সংগৃহীত
হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বের হচ্ছেন গোবিন্দা। ছবি : সংগৃহীত

চার দিন পর বলিউড অভিনেতা গোবিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেলেন। বের হয়েই কৃজ্ঞতা জানালেন ভক্ত এবং সৃষ্টিকর্তার প্রতি। তবে এ সময় তাকে হুইল চেয়ারে করে হাসপাতাল ছাড়তে হয়। সঙ্গে ছিলেন তার স্ত্রী সুনীতা আহুজা ও কন্যা টিনা আহুজা। খবর : বলিউড বাবল

শুক্রবার ৪ অক্টোবর দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে টানা চার দিন গুলিবিদ্ধ হয়ে তাকে মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের গোবিন্দ বলেন, ‘বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা হৃদয়ের অন্তস্থল থেকে আমার জন্য দোয়া করেছেন। আমি হৃদয় থেকেই তাদের ভালোবাসি। এছাড়া সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। এ যাত্রায় তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই আামার এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন।’

হাসপাতাল থেকে বের হওয়ার সময়ে ভক্তদের উড়ন্ত চুমু ছুড়ে দেন গোবিন্দ। যে ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসপাতাল থেকে সরাসরি বাসায় যাওয়ার কথা রয়েছে গোবিন্দের।

উল্লেখ্য, ১ অক্টোবর ভোর ৫টা নাগাদ গুলিবিদ্ধ হন গোবিন্দ। ঠিক সে সময়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভোরের ফ্লাইটে তার কলকাতায় যাওয়ার কথা ছিল। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, গুলি তার হাঁটুতে লেগেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X