বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মিঠুন

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মিঠুন
দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মিঠুন

ভারতের চলচ্চিত্রের সব থেকে শ্রেষ্ঠ ও সম্মানের পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করেন ৷

এ বছরের শুরুতেই পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন মিঠুন। এবার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন তিনি ৷ এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা দিয়ে এই বাঙালি অভিনেতা বলেন, ‘আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে ’

‘শো রিল’ দেখানোর সময় আবেগঘন দেখায় মিঠুনকে। অনুষ্ঠানের দিনে চোটের কারণে প্লাস্টার হাতে মঞ্চে উঠতে সহযোগিতা নিতে হয় তাকে। পুরস্কার নিয়ে মিঠুন বলেন, ‘প্রথম জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকজনের ভূয়সী প্রশংসা পেয়ে আমার মাথা একটু একটু করে খারাপ হতে শুরু করে। যে বিশাল কিছু করে ফেলেছি আমি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে তো নিজেকে আলপাচিনো ভাবছিলাম। আমার অ্যাটিটিউড বদলে গিয়েছিল।’ এ সময় অভিনেতার অঙ্গভঙ্গি দেখে হাসতে থাকেন তার সহকর্মীরা।

ক্যারিয়ারে নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে গায়ের রং যে ‘সমস্যা’ হয়ে দাঁড়ায় বলে জানান মিঠুন। জীবনে বহুবার গায়ের রং নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। মিঠুনের ভাষ্য, ‘গায়ের রং বদলাতে তো পারব না, কিন্তু আমি তো নাচ করতে পারি। এমন নাচ করব, আমার পায়ের সাহায্যে, যে দর্শক আমার পা দেখবেন, তাদের চোখ আর আমার ত্বক, মুখের দিকে না যায়। আমি একেবারে সেটাই করেছি। কোথাও আমার পা থামতে দিইনি।’

১৯৭৬ সালে ‘মৃগয়া’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু মিঠুনের। বাংলা-হিন্দিসহ ৬টি ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি অভিনেতা। অভিনয়ের বাইরে রাজনীতিতেও নাম লেখান তিনি। প্রথমে বাম রাজনীতি এবং পরে তৃণমূল এবং বর্তমানে দেশের ক্ষমতাসীন বিজেপি দলের সঙ্গে রয়েছেন মিঠুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X