বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপে মেজাজ হারালেন কাজল

পূজামণ্ডপে মেজাজ হারালেন কাজল
পূজামণ্ডপে মেজাজ হারালেন কাজল

প্রতি বছর দুর্গাপূজায় সরব থাকেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। আত্মীয়দের নিয়ে উৎসবে মেতে ওঠেন তিনি। এবার পূজামণ্ডপে মেজাজ হারালেন কাজল। শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে মুখার্জি বাড়ির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

ঘটনার সময়কার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, খুব রেগে গিয়ে কথা বলছেন কাজল। এ সময় তার সামনে থাকা কয়েকজনকে উদ্দেশ করে নায়িকা বলছিলেন, ‘আপনারা সবাই জুতা পরে প্যান্ডেলের ভেতরে আসছেন। আপনার জুতা একপাশে রাখুন। কিছুটা সম্মান তো রাখুন, এটা তো পূজা।’

ভারতীয় গণমাধ্যমের খবর, রানী মুখার্জি, কাজল এবং অয়ন মুখার্জির পরিবার মুম্বাইয়ে দুর্গাপূজার আয়োজন করেছে। এদিন পূজার সময় দেবী দুর্গার পাশে কয়েকজন জুতা পায়ে দাঁড়িয়েছিলেন। এটি দেখে বেশ চটে যান কাজল।

তবে কাজল রেগে গেলেও কেউ আপত্তি জানাননি। কারণ পূজায় এভাবে জুতা পায়ে ভেতরে যাওয়াকে কেউই সমর্থন করেননি। ফলে নায়িকার চেঁচামেচি ঠিকই আছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এদিকে কাজলের চেঁচামেচি শুনে অনেকটা ভয়ে জায়গাটি থেকে সরে যান উপস্থিত আলিয়া ভাটসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X