বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

৫ কোটি রুপি না দিলে হত্যা করা হবে সালমানকে 

৫ কোটি রুপি না দিলে হত্যা করা হবে সালমানকে 
৫ কোটি রুপি না দিলে হত্যা করা হবে সালমানকে 

বলিউডের ভাইজান সালমান খানকে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে। বহু বছর আগে একটি কৃষ্ণসার হরিণ হত্যায় অভিযুক্ত হন তিনি। এর প্রতিশোধ হিসেবে অনেকবার হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই নামের এক গ্যাং সংগঠন। মাসখানেক আগে সালমানের বাসায় গুলিও চালায় বিষ্ণোইরা।

নতুনভাবে আবারও হুমকি দেওয়া হলো সালমানকে। যদি টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে অভিনেতার পরিণতি হবে বাবা সিদ্দিকির মতো। সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হওয়ার পর হত্যার দায় নেয় বিষ্ণোই গ্যাং।

এদিকে মুম্বাই পুলিশের কাছেও একটি বার্তা এসেছে। সেই বার্তার পর নড়েচড়ে বসেছে পুলিশ। তবে বার্তা কে পাঠিয়েছে, পেছনে লরেন্স বিষ্ণোইরা আছে কি না, তা অবশ্য স্পষ্ট করতে পারেনি পুলিশ। এ নিয়ে তদন্ত চলছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াট্‌সঅ্যাপ নম্বরে হুমকি-বার্তাটি পাঠানো হয়। ওই বার্তায় বলা হয়েছে, ‘সালমানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। আর এই বিষয়টি হালকাভাবে নেবেন না। যদি সালমান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণোদের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাকে ৫ কোটি রুপি দিতে হবে।’

এছাড়া শেষে বলা হয়েছে, ‘অর্থ না দিলে সালমানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।’

মুম্বাই পুলিশ তথ্য দিয়েছে, বাবা সিদ্দিকির খুনের পেছনে লরেন্স বিষ্ণোইদের হাত রয়েছে। সব সময় বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতেন সালমান। শাহরুখ খান ও সালমানের সম্পর্ক অবনতি হলে সেটিও বাবা মিটমাট করে দিয়েছিলেন। বলিউড সংক্রান্ত সালমানের অনেক সমস্যা সমাধান করেছেন বাবা সিদ্দিক। প্রতি বছর ইফতার মাহফিলে প্রভাবশালীদের নিমন্ত্রণ করতেন এই সাবেক কংগ্রেস নেতা।

গত বুধবার সালমানকে হত্যার পরিকল্পনার অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে সুখ ওরফে সুখবীর বলবীর সিংহ নামে একজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে, তিনিও বিষ্ণোই দলের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X