রাজু আহমেদ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সালমান খানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা

সালমান খান ও সুস্মিতা সেন I ছবি: সংগৃহীত
সালমান খান ও সুস্মিতা সেন I ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের পুরনো একটি ভিডিও সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে তিনি সুপারস্টার সালমান খানের প্রতি তার কিশোরী বয়সের মুগ্ধতা এবং তাদের বন্ধুত্বের অজানা গল্প শেয়ার করেছেন। ভিডিওতে উঠে এসেছে কীভাবে একজন ভক্ত থেকে তিনি সালমানের নায়িকার আসনে পৌঁছালেন।

স্কুলজীবনে টিফিনের টাকা (পকেট মানি) জমিয়ে সালমানের পোস্টার কিনতেন সুস্মিতা। তখন সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সুস্মিতা জানান, ছবিটিতে একটি কবুতরের দৃশ্য ছিল, সেটি সালমানের সিনেমা বলে সেই কবুতরের পোস্টারও কিনে ফেলেছিলেন তিনি। এমনকি ঠিকমতো হোমওয়ার্ক না করলে বাবা-মা সেই পোস্টার ছিঁড়ে ফেলার ভয় দেখাতেন। সুস্মিতার ভাষায়, ‘আমি মানুষটার প্রেমে পড়েছিলাম।’

পর্দার সেই হিরোর সঙ্গে সুস্মিতার প্রথম দেখা হয় ‘বিবি নম্বর ওয়ান’ সিনেমার শুটিং সেটে। সেখানেই গড়ে ওঠে বন্ধুত্ব। সুস্মিতা তাকে শুনিয়েছিলেন নিজের ভক্ত হওয়ার গল্প। একদিন সালমান গুগল ঘেঁটে সুস্মিতার ১৫ বছর বয়সের একটি ছবি খুঁজে পান, যেখানে তার পেছনে দেয়ালে সালমানের পোস্টার দেখা যাচ্ছিল। সালমান অবাক হয়ে জানতে চাইলে সুস্মিতা বলেছিলেন, ‘আগেই তো বলেছি, আমার রুমে সব থাকে।’

ভিডিওতে সিনেমার নামকরণের একটি মজার তথ্যও দেন সাবেক এই বিশ্বসুন্দরী। তিনি বলেন, ‘একদিন সালমান আমাকে জিজ্ঞেস করেছিল, আমার সব সিনেমার মধ্যে তোমার পছন্দ কোনটা? আমি বলেছিলাম, “ম্যায়নে পেয়ার কিয়া”। তখন সালমান বলেছিল, আমি ডেভিডের (ডেভিড ধাওয়ান) কাছে গিয়ে বলব “ম্যায়নে পেয়ার কিউ কিয়া” বানাতে এবং সেটা সুস্মিতার সঙ্গেই।’

এভাবেই ভক্ত থেকে সহকর্মী এবং সেখান থেকেই জন্ম নেয় তাদের হিট সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’-র নাম। ভক্ত ও তারকার এই রসায়ন আবারও নেটিজেনদের মুগ্ধ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X