বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙে গেল মালাইকা-অর্জুনের প্রেম! 

ভেঙে গেল মালাইকা-অর্জুনের প্রেম! 
ভেঙে গেল মালাইকা-অর্জুনের প্রেম! 

বলিউডের বহুল চর্চিত মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনি। স্বামী আরবাজ খানের ঘর ছেড়ে প্রেমিক অর্জুনের হাত ধরেছিলেন তিনি। বছরের পর পর এই সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

একটা সময় আলোচনায় ছিল মালাইকা-অর্জুন কবে বিয়ের পিঁড়িতে বসবেন এ নিয়ে। কিন্তু সময় বদলেছে। পরিবারের অনিচ্ছা সত্ত্বেও যে নারীর হাত ধরেছিলেন এই বলিউড হিরো সেই সম্পর্কে এখন টানাপড়েন চলছে।

ভাঙতে বসেছে মালাইকা-অর্জুনের প্রেম। দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন দুজন। তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবার বিচ্ছেদ গুঞ্জনে যেন আনুষ্ঠানিক সিলমোহর টানলেন অর্জুন।

সম্প্রতি মুম্বাইয়ের এক দীপাবলির অনুষ্ঠানে উপস্থিত হন এ অভিনেতা। উপস্থিত অনেকেই তার কাছে মালাইকার কথা জানতে চান। জবাবে অভিনেতা হেসে বলেন, ‘এখন আমি সিঙ্গেল’।

এ ছাড়া পেছন থেকে একজনকে উদ্দেশ্য করে অর্জুন বলতে থাকেন, ‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হলো- বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা প্রতিবেদনে জানিয়েছে, মালাইকা-অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল। তারা বিচ্ছেদের পথে হাঁটলেও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে নীরবতা বজয়া রাখবেন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা বা কাঁটাছেড়া করবেন না।

মালাইকার ক্যারিয়ারের শুরু মডেলিংয়ের মাধ্যমে। বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’ গানে পারফরম করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান। ১৯৯৮ সালে বলিউড অভিনেতা সালমান খানের ভাই আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়। চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে হঠাৎই করেই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় তাদের।

তারপর থেকেই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। যদিও গুঞ্জন চাউর রয়েছে বিচ্ছেদের আগেই একে অপরকে মন দিয়েছিলেন মালাইকা-অর্জুন। শুরুতে প্রেমের বিষয়টি লুকিয়ে রাখলেও একটা সময় খুল্লমখুল্লা প্রেমে ছিলেন তারা। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে বান্দ্রায় ২০ কোটি রুপির চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা একটি ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কিন্তু দুজনের কাছাকাছি থাকার স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X