বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্কাই ফোর্সের ঝলকে মুগ্ধ অক্ষয় প্রেমীরা

‘স্কাই ফোর্স’ সিনেমায় অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত
‘স্কাই ফোর্স’ সিনেমায় অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশ পেয়েছে অক্ষয় কুমার অভিনীত আসন্ন সিনেমা ‘স্কাই ফোর্স’-এর ট্রেলার। এতে অক্ষয় কুমারের উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। খবর : বলিউড হাঙ্গামা

ট্রেইলারে একটি তীব্র আকাশযুদ্ধের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে পুরো সময় স্ক্রিনে অভিনয়ের জাদু দেখিয়েছেন অক্ষয়।

সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি ভারতের প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী এয়ারস্ট্রাইকভিত্তিক চলচ্চিত্র হতে চলেছে।

এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন সারা আলী খান, যাকে দেখা যাবে সম্পূর্ণ এক ভিন্ন চরিত্রে। এছাড়া, এই সিনেমার মাধ্যমে অভিনেতা বীর পাহাড়িয়ারও সিনেমা জগতে অভিষেক ঘটছে।

‘স্কাই ফোর্স’-এ আরও অভিনয় করেছেন নিমরৎ কৌর ও শারদ কেলকারের মতো প্রতিভাবান তারকারা। সিনেমাটি ভারতের সশস্ত্রবাহিনীর বীর যোদ্ধাদের সম্মানে নির্মিত হয়েছে ।

এ বিষয়ে ম্যাডক ফিল্মসের প্রতিষ্ঠাতা দিনেশ ভাইজান বলেন, ‘এটি আমাদের জাতির ইতিহাসের এক অজানা অধ্যায়ের গল্প, যা ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমার মাধ্যমে।’

তবে এ সিনেমার মাধ্যমে অক্ষয় তার ক্যারিয়ারের ফ্লপ অধ্যায়ের ইতি টেনে আবারও হিট ছবির দিকে প্রত্যাবর্তন করবেন বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X