বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

কমলালেবু কাণ্ডে বিতর্কে অক্ষয়

অক্ষয় কুমার । ছবি : সংগৃহীত
অক্ষয় কুমার । ছবি : সংগৃহীত

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের এই ‘খিলাড়ি’ অভিনেতা ফের এক প্রশ্নে মাতিয়ে দিলেন পুরো দেশ। ২০১৯ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘আম কাণ্ড’র পর এবার জন্ম নিল নতুন বিতর্ক ‘কমলালেবু কাণ্ড’। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে কমলালেবু নিয়ে করা অক্ষয়ের সেই অদ্ভুত প্রশ্ন এখন ভাইরাল, আর নেটিজেনদের মুখে একটাই কথা, অক্ষয় মানেই সারপ্রাইজ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার একটি জনাকীর্ণ আলোচনা সভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছিলেন অক্ষয়। সেখানেই এই ঘটনা ঘটে। সাক্ষাৎকারের শুরুতেই তিনি উল্লেখ করেন, এটি তার জীবনে দ্বিতীয় কারও নেওয়া সাক্ষাৎকার; প্রথমটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এরপরই পুরোনো প্রসঙ্গে ফিরে এসে অক্ষয় বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনি কীভাবে আম খান? এই প্রশ্ন শুনে সবাই আমাকে নিয়ে খুবই মশকরা করেছিল। কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারব না।’

তার এমন স্পষ্ট স্বীকারোক্তির পরই অক্ষয় সরাসরি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী যেহেতু নাগপুরের মানুষ, আর নাগপুরের কমলালেবু বিশ্ববিখ্যাত, তাই অক্ষয়ের জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার কমলালেবু খেতে কেমন লাগে?’

অক্ষয়ের এমন সরল প্রশ্নে মুখ্যমন্ত্রী হেসে ওঠেন। তিনি জানান, কমলালেবু তিনি খুবই ভালোবাসেন এবং প্রতিদিন একাধিক লেবু খান। এর সঙ্গে তিনি একটি গোপন কৌশলও ফাঁস করেন। মুখ্যমন্ত্রী জানান, তিনি কমলালেবু মাঝখান থেকে অর্ধেক করে কেটে তার ওপর নুন ছিটিয়ে একেবারে আমের মতো করে খান।

মুখ্যমন্ত্রীর এই নতুন ধরনের খাওয়ার পদ্ধতি শুনে অক্ষয় কুমারও অবাক। তিনি হেসে বলেন, ‘ঠিক আছে, এবার আমিও এভাবে খাওয়ার চেষ্টা করব। আজ একটা নতুন জিনিস শিখলাম।’

উল্লেখ্য, ২০১৯ সালে নরেন্দ্র মোদিকে অক্ষয় কুমার তার ঘুম এবং আম খাওয়ার মতো ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন, যা সেসময় রীতিমতো ভাইরাল হয়েছিল এবং প্রচুর মিম তৈরি হয়েছিল। এবার কমলালেবু নিয়ে প্রশ্ন তুলে তিনি যেন নিজেই নিজের পুরোনো বিতর্কিত প্রশ্নের পুনরাবৃত্তি করলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X