তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

হেরা ফেরি-৩-তে ফিরছেন টাবু
হেরা ফেরি-৩-তে ফিরছেন টাবু

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু ফিরতে চলেছেন পরিচালক প্রিয়দর্শনের জনপ্রিয় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে।

সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে অক্ষয় কুমারের একটি পোস্ট শেয়ার করে এই বিষয়ে ইঙ্গিত দেন। পোস্টটিতে নির্মাতা প্রিয়দর্শনকে মেনশন করে মজার ছলে তিনি লিখেছেন, ‘অবশ্যই, আমাকে ছাড়া হেরা ফেরি-৩ সিনেমার কাস্ট সম্পূর্ণ হবে না।’ খবর : পিঙ্ক ভিলা

এদিকে অক্ষয় কুমার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে প্রিয়দর্শনের ৬৮তম জন্মদিনে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয়ন স্যার! ভূতুড়ে সেটে বাস্তব ও আনপেইড এক্সট্রাদের মাঝে দিন কাটানোর চেয়ে ভালো উদযাপন আর কী হতে পারে? আপনি শুধু একজন পথপ্রদর্শক নন, বরং একমাত্র ব্যক্তি যিনি বিশৃঙ্খলাকে শিল্পে পরিণত করতে পারেন। আপনার দিন হোক কম রিটেকের এবং বছরটি হোক দুর্দান্ত! শুভেচ্ছা রইল!

এর জবাবে নির্মাতা প্রিয়দর্শন লিখেছেন, ‘ধন্যবাদ অক্ষয়! এর বদলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই, আমি ‘হেরা ফেরি-৩’ পরিচালনা করতে রাজি। তুমি প্রস্তুত তো?

মৌখিক এই ঘোষণা শুনে অভিনেতা পরেশ রাওয়াল ও সুনীল শেঠিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পরেশ রাওয়াল লিখেছেন, ‘প্রিয় প্রিয়নজি, আপনি সেই জনক, যিনি এই দেবদূতের মতো আমাদের আনন্দ উপহার দিয়েছেন! ধন্যবাদ আবারও এই খুশির দায়িত্ব নেওয়ার জন্য! স্বাগতম স্যার এবং আবার সবাইকে আনন্দ দিন।

এদিকে এক টুইট বার্তায় সুনীল শেঠি লিখেছেন, হেরা ফেরি এবং পুচ পুচ, চলুন শুরু করি।

২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ ভারতীয় কমেডি সিনেমার ইতিহাসে কালজয়ী এক ক্লাসিক হয়ে উঠেছে। এর সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’ ২০০৬ সালে মুক্তি পায়। দীর্ঘদিন ধরেই ভক্তরা এর তৃতীয় কিস্তির জন্য অপেক্ষা করছিলেন, আর এবার মনে হচ্ছে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। তবে এখনো সিনেমাটির শুটিং শুরুর তারিখ এবং মুক্তির তারিখ নিশ্চিত করেননি নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X