নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাটোরের নলডাঙ্গার বিভিন্ন বাজারে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় জাল টাকা ছড়িয়ে পড়ছে। এতে সাধারণ ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

উপজেলার ব্যাংকগুলোতে জাল নোট শনাক্তের জন্য উন্নত মেশিন থাকলেও ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা চলাচলের সুবিধায় বিভিন্ন স্থানে দ্রুত লেনদেনের সময় জাল টাকা হাতে নিয়ে প্রতারণা ও ক্ষতির শিকার হচ্ছেন।

নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী রাশেদ আলম জানান, সম্প্রতি তিনি ৫০০ টাকার একটি জাল নোট পেয়েছেন এবং এতে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

উপজেলার মাধনগর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রাকিব হোসেনও একই অভিজ্ঞতার কথা বলেন। তিনি জানান, তিনিও ৫০০ টাকার জাল নোট পেয়েছেন এবং বিষয়টি বুঝতে পেরে সেটি ছিঁড়ে ফেলেছেন।

স্থানীয় সচেতনরা বলছেন, সংঘবদ্ধ চক্র নানা কৌশলে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। লেনদেনের ব্যস্ত মুহূর্তে কৌশলে এসব নোট পাঠিয়ে দেওয়ায় চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জাল টাকা চক্রের বিরুদ্ধে অনুসন্ধান জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X