তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

কুয়াশাচ্ছন্ন সকাল। ছবি : কালবেলা
কুয়াশাচ্ছন্ন সকাল। ছবি : কালবেলা

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় বরাবরই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ একটু বেশি হয়ে থাকে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে উত্তরীয় হিমেল বাতাস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ ছিল।

ভোরে ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার চাদরে জড়িয়েছে প্রকৃতি। কুয়াশায় ঝরা শিশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। তাই শীতের পোশাকের চাহিদা বাড়ছে জেলায়।

স্থানীয়রা জানান, উত্তরের এ জেলায় সাধারণত নভেম্বরের শুরু থেকে বাড়তে থাকে শীতের পরশ। কিন্তু গত কয়েক বছর ধরে অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত নামতে দেখা যায়।

শীত ঘিরে শুরু হয়েছে নতুন ধানে কৃষকের ঘরে নবান্নের আনন্দ। গোলার নতুন ধানে মৌ মৌ গন্ধের পাশাপাশি শুরু হয়েছে পিঠাপুলির উৎসব। জেলা শহরসহ গ্রামীণ জনপদের হাট-বাজারগুলোতে বিকেল হলেই শীতের গরম হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। গরম পিঠার ধোয়াসহ খেতে ফুটপাতের এসব দোকানে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা।

এদিকে শীতের মাঝেও সকাল থেকে জীবিকার টানে কাজে বেরিয়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। চা বাগান, খনি এলাকা ও নদীঘাটে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভ্যানচালক, দিনমজুর, রিকশাচালকরা জানাচ্ছেন রোদের আলো পাওয়ায় সকালবেলার কাজ কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।

অপরদিকে শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি আসছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এখানে শীতের আগমন কিছুটা আগেই ঘটে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এখন পর্যন্ত ১২.৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামেনি বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

১০

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

১১

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

১২

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

১৩

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

১৪

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

১৫

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১৬

মেসির চোখে সেরা ব্রাজিল

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

১৮

আগামী ১০-১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

১৯

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

২০
X