কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার একাত্তর ইস্যুতে যাদের বিচার চাইলেন নাসীরুদ্দীন

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা চলছে। জেনোসাইডের (গণহত্যা) জন্য আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই, তেমনি একাত্তরে যারা জেনোসাইডের সঙ্গে জড়িত, তাদেরও বিচার চাই।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের দুই দিনব্যাপী সাক্ষাৎকার নেওয়া শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, স্টেটকে (দেশ) জামায়াতে ইসলামী ও বিএনপি বানাবেন না। সব মানুষ যেন তাদের নাগরিক অধিকার পায়, তেমন করুন। নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস থেকে বেরিয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি, যা গণতন্ত্রের। নতুন জোট দেখতে পাবে বাংলাদেশ, যা সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিপক্ষে। আগামীর ব্যালেট গণতন্ত্রের পক্ষেই জয় আনবে।

এনসিপির মনোনয়ন বিষয়ে নাসীরুদ্দীন বলেন, অন্যান্য দলের মতো আমরা মনোনয়নপ্রক্রিয়ার বাইরে রয়েছি। আমাদের সঙ্গে সবাই কানেক্ট হতে পেরেছে। সবাই ফরম কিনতে পেরেছে। গুলশান, মগবাজার হাজিরা না দিয়েও মানুষ ফরম কিনতে পেরেছে। আওয়ামী লীগ, চব্বিশের নির্বাচন করেছেন, সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ যাতে মনোনয়ন না পায়, তা বিবেচনা করা হয়েছে।

এ সময় হাসপাতলে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি।

পাশাপাশি ভূমিকম্প বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার থেকে কোনো সতর্কমূলক কিছু আসেনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশের দুর্নীতি আমরা চাই না, তা আমাদের বংশ পরিচয়। নতুন বন্দোবস্ত আমাদের পরিচিতি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X