কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

মেট্রোরেল স্টেশনে গাঁজাসহ বাবা-মেয়ে। ছবি : কালবেলা
মেট্রোরেল স্টেশনে গাঁজাসহ বাবা-মেয়ে। ছবি : কালবেলা

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে তাদের আটক করে এমআরটি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মাহাবুল হাওলাদার ও তার মেয়ে মোছাম্মৎ সুমি।

এমআরটি পুলিশ জানিয়েছে, এর আগেও তারা দুই বার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস) মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিল। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছিল।

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে। বাবা-মেয়েকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এমআরটি পুলিশ দুই মাদক কারবারিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১০

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১১

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৪

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৫

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৬

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৭

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৯

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

২০
X